সকল মেনু

আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে অংশগ্রহণ করতে হবে: ফজলুল বারি

রাজশাহীর দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, ওলামা বিভাগের সভাপতি ও আইবিডাবলউএফ‘র উপজেলা সেক্রেটারি ফজলুল বারি সোহরাব বলেছেন, দুনিয়ার সকল অশান্তি ও হানাহানির মূল কারণ আল্লাহর বিধানকে অমান্য করা। রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের লোকদের অধিকার সুরক্ষিত হবে। সমাজে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হলে সন্ত্রাস ও দুর্নীতি কমে যাবে। সুতরাং রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফজলুল বারি সোহরাব।
ইফতার মাহফিলে জয়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ড শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান, জয়নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি এজাজুল হক মাস্টার, সেক্রেটারী মায়েন উদ্দিন।
এছাড়া উপ‌জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের আইন ও আদালত বিষয়ক সম্পাদক এবং জয়নগর ইউনিয়ন শ্রমিক কল্যানের সভাপতি শাহ আলম, সেক্রেটারি আশরাফুল ইসলাম ,ইসলামী ছাত্রশি‌বির নেতা পিয়ারুল, নাইম প্রমুখ উপস্থিত ছিলেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top