সকল মেনু

জবি উপাচার্যের ছবি ব্যবহার করে টাকা দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম (পিএইচডি) এর অফিসিয়াল ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে +880 1856 064528 নাম্বার থেকে টাকা দাবি করার অভিযোগ উঠেছে।

শনিবার (২২ মার্চ) বিষয়টি উপাচার্য নিজেই নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, আমার অফিসিয়াল ছবি ব্যবহার করে একটি চক্র আমার পরিচিতজনদের কাছে অর্থ দাবি করে আসছে। বিষয়টি আমার নজরে আসার পরই সাইবার ক্রাইমে জানিয়েছি তারা অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাকে নিশ্চিত করেছে।

এ বিষয়ে উপাচার্যের পিএস মো: আনোয়ার হোসেন বলেন, আমি উপাচার্যের নির্দেশে থানায় জিডি করতে এসেছি। একটি নম্বর থেকে উপাচার্যের ছবি ব্যবহার করে ৪০ হাজার টাকা দাবি করার বিষয়টি সামনে এসেছে। সকলকে এ বিষয়টি নিয়ে সচেতন থাকার অনুরোধ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top