সকল মেনু

ঈশ্বরদীতে চোর চক্রের ৩সদস্য গ্রেফতার ও ৪মটর সাইকেল উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে চোরাই ৪মটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী থানা পুলিশ।

জানা যায়, গত ০৯/০৩/২০২৫ ইং তারিখ রাত অনুমানিক ০৮.০০ ঘটিকায় মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের গোরস্থান সংলগ্ন মসজিদের সামনে তালা বন্ধ করিয়া নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন বাপ্পি হোসেন, নামাজ শেষে বের হয়ে দেখেন মটর সাইকেলটি নাই।

গত ০৯/০৩/২৫ তারিখ অনুমানিক রাত ০৮ঘটিকা হইতে একই তারিখ রাতে ০৮:৫৫ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা ঈশ্বরদী থানাধীন মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের গোরস্থান সংলগ্ন মসজিদের সামনে আসিয়া মটরসাইকেলের লক তালা ভেঙ্গে মটর সাইকেলটি চুরি করে নিয়ে যাই। এই ঘটনার প্রেক্ষিতে ঈশ্বরদী থানায় একটি চুরি মামলা রুজু হয়। যাহার নং-৩৫,ধারা-৩৭৯ পেনাল কোড।

এরপর ঈশ্বরদী থানার একটি চৌকস টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঈশ্বরদী থানাধীন অরনকোলা মোড় মেসার্স এ্যানি ফিলিং স্টেশন এর সামনে হতে সংঘবদ্ধ চোর চক্রের অন্যতম সদস্য নাটোর জেলার বড়াইগ্রাম থানার পূর্ণ কলস উত্তর পাড়া গ্রামের বাসিন্দা মোঃ ইদ্রিস মোল্লা ছেলে মোঃ রিদয় মোল্লা (২৩)কে আটক করে। তার হেফাজত হতে একটি কালো রং এর বাজাজ ডিসকভার ১০০ সিসি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে ব্যপক জিজ্ঞাসাবাদকালে তার দেওয়া তথ্যমতে রাতভর অভিযান পরিচালনার অংশ হিসাবে পাবনা সদর থানাধীন গাছপাড়া কুমারগাড়ী গ্রামের জনৈক আজিম প্রাং জামাই ও নাটোরের সিংড়া থানার বাসিন্দা মোঃ সামজাদ ফকির এর ছেলে মোঃ আরমান ফকির (৩৮) এবং অপর আসামী পাবনার বাহাদুরপুর গ্রামের মোঃ আব্দুস সালাম এর ছেলে মোঃ রাজিব হোসেন (৩১)কে আটক করা হয় ।

তাদের হেফাজত হতে ঈশ্বরদী থানার মামলা নং-৩৫, তারিখ- ১৭/০৩/২০২৫ খ্রিঃ এর আলামত চোরাই মটরসাইকেল উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ তালিকা মুলে জব্দ করে ঈশ্বরদী থানায় নিয়ে আসা হয়। মটরসাইকেল চুরির ঘটনায় জড়িত অন্যানা আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা আছে ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top