সকল মেনু

বাগাতিপাড়ায় দুই দিনব্যাপী গাইড-গাইডার ক্যাম্প

নাটোরের বাগাতিপাড়ায় গার্ল গাইডসের দুইদিন দিনব্যাপী আঞ্চলিক গাইড-গাইডার ক্যাম্প শেষ হয়েছে। উপজেলার বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাঁবু করে এতে উপজেলার ২৫টি বিদ্যালয়ের ২৫০ জন গাইড ও ৫০ জন গাইডার অংশ নিয়েছেন। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের রাজশাহী অঞ্চল এই ক্যাম্পের আয়োজন করেছে।

রবিবার সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে এই ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার দীল আফরোজা। দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ। তিনি গাইডসদের দেশপ্রেম ও সততার সঙ্গে বেড়ে উঠতে আহ্বান জানান।

দুইদিন ব্যাপী ক্যাম্পে গ্যাজেট তৈরি, তাঁবু পরিদর্শন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ, প্রাথমিক চিকিৎসা সেশন ও তাঁবু জলসা করে সোমবার সন্ধ্যায় তাঁবু ছাড়েন গাইডসরা। অনুষ্ঠানে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) অনিতা রাণী,আঞ্চলিক প্রশিক্ষক তানজিমা বিনতে হান্নান, ক্যাম্প কমান্ডার আইভি রহমান, সহকারী ক্যাম্প কমান্ডার সান্তনা ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে গাইডসরা নাচ-গান পরিবেশন করে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top