৭ বছরের ছোট ভাই সিদ্ধার্থ চোপড়া ও নীলম উপাধ্যায়ের বিয়েতে ঝলমল করছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মনীশ মালহোত্রার নকশা করা একহাতা, সুইটহার্ট নেকলাইনের লেহেঙ্গাটি বহু মূল্যের কয়েক হাজার ক্রিস্টালে তৈরি।
সব ছাপিয়ে আলোচনায় প্রিয়াঙ্কার অত্যন্ত দামি নেকলেস। এটি নেওয়া হয়েছে ইতালির লাক্সারি ফ্যাশন হাউজ বুলগারি থেকে। নেকলেসটি নীতা আম্বানিরও দৃষ্টি আকর্ষণ করেছে।
‘দ্য এমির্যাল্ড ভেনাস’ নামের নেকলেসটিকে বলা হচ্ছে এই বিয়ের শো স্টপার! অনেক হীরা ও ৬২টি পান্না বসিয়ে ১ হাজার ৬ শ ঘণ্টা ধরে তৈরি হয়েছে এই নেকপিস।ভোগ’ জানিয়েছে, এই নেকপিসের দাম ৭০ কোটি রুপি বা ৯৭ কোটি টাকাএর আগে প্রিয়াঙ্কা চোপড়া ভাইয়ের বিয়ের মেহেদী অনুষ্ঠানে রাহুল মিশ্রর নকশা করা স্ট্র্যাপলেস করসেট লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে সাদা-গোলাপী একটি নেকলেস পরেন।
ই নেকলেসও বুলগারি থেকে নেওয়া। আইএনআর অনুসারে, এই নেকলেসের দাম ১২ কোটি রুপি বা ১৬ কোটি ৬৮ লাখ টাকা। বলা বাহুল্য, প্রিয়াঙ্কা চোপড়া বুলগারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।প্রি-ওয়েডিংয়ের একটি আয়োজনে ভারতীয় ঐতিহ্যবাহী লুকে প্রিয়াঙ্কা।বিয়েতে পরিনীতি চোপড়া ও প্রিয়াঙ্কা চোপড়া জীবনসঙ্গী নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া। ‘সংগীত’ অনুষ্ঠানে নিক গেয়েছেন, প্রিয়াঙ্কা নেচেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।