সকল মেনু

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ র‌্যালি

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক কমিটি গঠন হওয়ায় আন্দোলন র‌্যালি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান আখড়া বাজার, গৌরাঙ্গ বাজার, কালীবাড়ি মোড় হয়ে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় তাদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে র‌্যালিটি।
এর আগে দুপুর ১২টার দিকে গুরুদয়াল সরকারি কলেজ, ওয়ালী নেওয়াজ খান কলেজ, হয়বতনগর এ.এইউ কামিল মাদরাসা, আল জামিয়াতুল ইমদাদিয়াসহ জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী ছাত্ররা মিছিলে মিছিলে কলেজ মাঠে জড়ো হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্সসহ আরও অনেকে।
উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্যাডে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর ও আরিফ সোহের স্বাক্ষরিত ৩২১ সদস্য বিশিষ্ট ৬ মাস মেয়াদি একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top