সকল মেনু

তারাগঞ্জে চুরি ডাকাতি অব্যহত! আতঙ্কে এলাকাবাসী

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামঅঞ্চলে দিনে দিনে চুরির ডাকাতির ঘটনা বাড়ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। রোববার দিন গত রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ব্রাদার্স কোলেস্টারে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ ডাকাতির ঘটনায় পুড়া উপজেলা জুরে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্রাদার্স কোলেস্টারের ব্যবস্থাপনা পরিকল্পনা ইকরামুল হক জানান, আমার ব্রাদাস কোল্ড স্টোরেজে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। রাত আনুমানিক ১ টা হতে ভোর ৪ টা পর্যন্ত এক দল ডাকাত দলের নেতৃত্বে আমার ৪১ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি সাধন হয়েছে।

এই ক্ষতির পরিমাণ আমার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ও ইলেকট্রনি ঠিকাদারের মাধ্যমে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করি। উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ থানাপড়া গ্রামের মরহুম সেলিম চৌধুরীর ছেলে বিশিষ্ট ব্যবসী সোহেল চৌধুরী জানান, কয়েকদিন গততে আমার বাড়ির সিসি ক্যামেরা ভাংচুর করে আমার কয়েক লক্ষ্য টাকার মালা মাল চুরি করে আমার ক্ষতি সাধন করে।

পুলিশ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সরেজমিন তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়। তারাগঞ্জ থানার ওসি সাঈদুল ইসলাম বলেন, চুরির ও ডাকাতির ঘটনা তদন্ত হবে এবং দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে ও শাস্তি প্রদান করা হবে।খোঁজ খবর অব্যহত আছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top