আন্তর্জাতিক মানের দক্ষ নার্স তৈরিতে মাস্টারপ্ল্যান গ্রহণ করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)। তার ধারাবাহিকতায় জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের সাথে মতবিনিময় করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় রামেবির কনফারেন্স রুমে এ মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রামেবির উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক।
সভাপতিত্ব করেন রামেবির কলেজ পরিদর্শক প্রফেসর ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন জাপানের পরিবেশ ও স্বাস্থ্য বিজ্ঞান কেন্দ্রের সভাপতির উপদেষ্টা ও হাক্বাইডো বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক তারো ইয়োমাচি, রামেবির রেজিস্ট্রার প্রফেসর ডা. হাসিবুল হোসেন এবং হাক্বাইডো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আকিরা সাই।
এ সময় রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ডা. জাকির হোসেন খন্দকার, একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর আকরাম হোসেন, রাজশাহী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল প্রফেসর ডা. জহিরুল হকসহ রামেবির উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী নার্সিং কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নার্সিং লোকালি ও গ্লোবালি গুরুত্বপূর্ণ একটি প্রফেশন। বর্তমানে নার্সিং সেক্টরে অনেক স্কোপ আছে, আরও স্কোপ তৈরি হচ্ছে। নার্স ও নার্সিং শিক্ষার্থীদের বেসিক নলেজ ও দক্ষতা বাড়াতে হবে ভবিষ্যতের জন্য। এটার অনেক সম্ভাবনার দিক রয়েছে। এগুলোকে কাজে লাগাতে হবে।
হাক্বাইডো বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক তারো ইয়োমাচি বলেন, আমরা রাবেমির সাথে একসাথে কাজ করবো এবং নার্সদের স্কলারশিপের ব্যবস্থা করব। এতে স্বাস্থখাত আরও সমৃদ্ধ হবে। এতে দুই দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রামেবির উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেইনলি তিনটি উদ্দেশ্য। জ্ঞান, রিসার্চ, ও চিকিৎসা। আমরা সেই লক্ষে কাজ করে যাচ্ছি। এখানে শিক্ষায় নার্সিং বড় ফ্যাকাল্টি। জাপানের সাথে আমাদের আরও মতিবিনিময় হবে, গবেষণায় কোলাবোরেশন হবে। জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কোলাবোরেশনের অনেক সুযোগ রয়েছে। আমরা এগিয়ে যেতে চাই। এতে স্বাস্থ্য ও শিক্ষাখাতের ব্যাপক উন্নতি হবে বলে বিশ্বাস করি।