বাংলাদেশবেলা
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫, ০১:০২ অপরাহ্ণ

জানাজা শেষে সমাহিত পাইলট তৌকির

লেখক: রাজশাহী প্রতিনিধি
বিমান বিধ্বস্তে প্রাণ হারানো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে নগরীর রেলগেটে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে তাকে সেখানে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর বিকাল ৫টার দিকে নগরীর সপুরা গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
জানাজা ও দাফনে তৌকিরের পরিবারের সদস্য, স্বজন, এলাকার শত শত সাধারণ জনগণ অংশ নেন। গোরস্থানের দুপাশে এলাকার নারীরা শেষবারের মতো তাকে দেখার আকুতি নিয়ে আসেন।
তৌকিরকে কবরে নামানোর আগে ও পরে বিমানবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও ফায়ারিংসহ রাষ্ট্রীয় ও ধর্মীয় নিয়ম মেনে শেষ বিদায় দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দুজন সদস্য ও একজন স্বজন কবরে নামেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। গুমরে গুমরে কাঁদতে থাকেন উপস্থিত জনতা। দাফন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। তৌকিরের মৃত্যুতে পুরো রাজশাহীজুড়ে শোকের ছায়া নেমে আসে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/22/bangladesh/newsid-9951/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৮-২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ণ