বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজার নামাজ রাজশাহী নগরীতে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নগরীতে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর নগরীর সপুরা গোরস্থানে তাকে সমাহিত করা হবে।
আজ বেলা ১১টায় তৌকিরের চাচা সাদিকুল ইসলাম এসব তথ্য জানান।
সরেজমিনে দেখা যায়, সপুরা গোরস্থানে কবর খনন শুরু করা হয়েছে। এ সময় তৌকিরের চাচা মতিউর রহমান ও সাদিকুল ইসলাম আসেন।
তারা জানান, জানাজার জায়গা এখনও নির্ধারণ হয়নি। তবে রাজশাহীতে হবে এটা নিশ্চিত। স্টেডিয়ামে করা যায় কিনা আমরা যোগাযোগ করছি, কথা বলছি। বিকেলে জানাজা হবে। এরপর সপুরায় দাফন হবে। চূড়ান্ত জায়গা পরে জানতে পারবো।
তৌকিরের নানা আজিজুর রহমান জানান, মরদেহ দুপুর আড়াইটার সময় ঢাকা থেকে বিমানে নিয়ে আসা হবে। এরপর দাফন হবে বিকেলে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/07/22/bangladesh/newsid-9938/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৬-২০২৬, ০৪:৫৭ অপরাহ্ণ