রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির খবরে নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকা (নাজেসাস) গভীরভাবে শোকাহত।
সোমবার (২১ জুলাই) রাতে নাজেসাস সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার শীর্ষ নেতারা বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা শুধু পরিবার নয়, পুরো জাতিকে ব্যথিত করে। আমরা প্রত্যাশা করি, আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
তারা আরও বলেন, এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ট্র্যাজেডি আর না ঘটে।
একইসঙ্গে নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম সর্বস্তরের জনগণকে নিহতদের জন্য দোয়া ও আহতদের দ্রুত সুস্থতার কামনায় একাত্ম হওয়ার আহ্বান জানান।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/07/22/national/newsid-9919/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৩-০৬-২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ণ