বাংলাদেশবেলা
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু 

লেখক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিষধর সাপের কামড়ে রুস্তম আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে ৭টার  দিকে উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত রুস্তম আলী ওই গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে রুস্তম আলী গৃহপালিত পশুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে হাসুয়ায় ধার দেওয়ার জন্য গোয়াল ঘরে ঢোকেন। সেখানেই এক বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিষিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ধারনা করা হচ্ছে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/21/bangladesh/newsid-9907/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৫-২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ