বাংলাদেশবেলা
প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ণ

রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: রংপুর | জেলা প্রতিনিধি
 রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের  ডিআইজি  মোঃ আমিনুল ইসলাম ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু সাইম, পুলিশ সুপার রংপুর ও সভাপতি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর; রেবেকা সুলতানা, সভানেত্রী, পুনাক, রংপুর জেলা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর, অধ্যক্ষ ও সদস্য সচিব পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন। এরপর বেলুনে ফেস্টুন উড়িয়ে ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি । সভাপতি সহ আরো ছিলেন বিশেষ অতিথি গণ এরপর শ্রেণিভেদে শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা। অনুষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক গণ ও আমন্ত্রিত অতিথিদের খেলাধুলার বিশেষ আয়োজন। এরপর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী শেষে সভাপতি  সমাপনী ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাহানা আক্তার, সভানেত্রী পুনাক, রংপুর রেঞ্জ রংপুর , মোহাম্মদ শরীফ উদ্দিন, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) রংপুর রেঞ্জ রংপুর, মোঃ আবু বক্কর সিদ্দিক, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট ) রংপুর রেঞ্জ রংপুর , মোঃ আব্দুর রশিদ উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) আরপিএমপি রংপুর।
আরো উপস্থিত ছিলেন  মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রংপুর, মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; আসিফা আফরোজা আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর সহ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক,  প্রতিষ্ঠানের সকল শিক্ষক প্রমূখ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/01/30/bangladesh/newsid-984/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ০৯:০১ পূর্বাহ্ণ