বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫, ০২:২৯ অপরাহ্ণ

গোমস্তাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

লেখক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে মোসাঃ নাইমা খাতুন (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার পারবর্তীপুর ইউনিয়নের টিকরামপুর গ্রামের মোঃ জসিম উদদীনের স্ত্রী।
শনিবার (১৯ জুলাই) সকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার পারবর্তীপুর ইউনিয়নের টিকরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম জানান, মৃত নাইমা খাতুন শুক্রবার রাতে খাবার খেয়ে স্বামীর শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল ৫টার দিকে ঘুমান্ত অবস্থায় বিষধর সাপে কামড় দিলে তার চিৎকারে  তার স্বামীসহ আত্মীয় স্বজন এসে  তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) কে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সারে ১০টার দিকে তার মৃত্যু হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/19/bangladesh/newsid-9835/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৬:৫৬ অপরাহ্ণ