বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ

গোপালগঞ্জে নদীপথে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে নদীপথে টহল জোরদার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। শুক্রবার (১৮ জুলাই) কোস্ট গার্ড সদর দপ্তরের লেফটেন্যান্ট কমান্ডার (মিডিয়া কর্মকর্তা) হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সদস্যরা দিনরাত টহল চালিয়ে যাচ্ছে। সন্দেহভাজন নৌযানে তল্লাশি, যাত্রী পরিচয় যাচাই ও সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী, যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/18/bangladesh/newsid-9779/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৯:০২ পূর্বাহ্ণ