বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫, ০৫:১২ অপরাহ্ণ

নওগাঁয় যুবলীগ নেতা গ্রেফতার

লেখক: নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। তিনি ওই এলাকার আব্দুল হাই খানের ছেলে। নওগাঁ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘তার নামে বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সকালে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/17/bangladesh/newsid-9740/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৩-০৯-২০২৬, ০৬:১৬ অপরাহ্ণ