বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫, ০৫:০৯ অপরাহ্ণ

জাতীয় মহাসমাবেশ সফল করতে আত্রাইয়ে জামায়াতের র‍্যালি

লেখক: নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আত্রাই উপজেলা শাখার আয়োজনে আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করতে বর্ণাঢ্য র‍্যালি ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে র‍্যালি শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের মূল গেইটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।

খবিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সমাবেশ শান্তি ও সংহতির বার্তা বহন করে। জামায়াতের জাতীয় মহাসমাবেশে গণসম্পৃক্ততা দেশের উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে

তিনি আরও বলেন , জামায়াতের লক্ষ্য শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গঠন, যা কেবল ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই সম্ভব। আমরা চাই সর্বস্তরের মানুষ এগিয়ে আসুন, সমাবেশের সাফল্যই হবে জনগণের জাগরণের সূচনা।

এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই শাখার আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, নায়েব আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. শাহিন আহমেদ এবং উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. মতিউর রহমান প্রমুখ।

র‍্যালী ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামির স্থানীয় ব্যাপক সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তরা সমাবেশে জাতীয় মহাসমাবেশে অংশগ্রহণের জন্য সর্বসাধারণের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/17/bangladesh/newsid-9737/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৯-০৬-২০২৬, ১১:১২ অপরাহ্ণ