বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ণ

লালপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ আরোহী নিহত

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় শফি তালুকদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শাহাবুদ্দিনের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফি তালুকদারের বাড়ি ফরিদপুর জেলায়। তার পিতার নাম ছোরহাব তালুকদার। তিনি একটি পিকআপে করে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী পিকআপটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শফিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ৮টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/17/bangladesh/newsid-9728/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ণ