বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫, ০৩:১৯ অপরাহ্ণ

আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ

লেখক: নওগাঁ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে কটুক্তিমূলক মন্তব্য ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় থানা বিএনপির উদ্যোগে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বর থেকে থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মো. আব্দুল জলিল চকলেট, বিএনপি নেতা, আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক, আবুবকর সিদ্দিক, কামরুল হাসান সাগর, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন, কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট,সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, ছাত্রদলের আহবায়ক সাকিল হোসেন, সদস্য সচিব আদর হোসেন, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.লিয়াকত আলী বাবু, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাহাদৎ হোসেন রকেট, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম, সানোয়ার হোসেন।
এ সময় বক্তরা বলেন, ক্ষমতা হারানোর পর আওয়ামীলীগ আবারো ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তারা সাম্প্রদায়িক উল্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে। বিএনপি রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
উক্ত কটুক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভায় থানা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠন নেতা কর্মী উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/16/bangladesh/newsid-9719/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৫-২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ