রাজশাহীর দুর্গাপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৫’ উপলক্ষে এক শ্রদ্ধানত পরিবেশে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে এ স্মরণসভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। তিনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের অবদানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা, সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ফায়সাল আহমেদ শান্ত, মোমিনুল হাসান প্রমুখ।
এছাড়া সভায় উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবণীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ‘জুলাই-আগস্ট’ ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্মরণসভা শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/07/16/bangladesh/newsid-9704/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ