বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫, ০১:২৭ অপরাহ্ণ

বাগাতিপাড়ার নবাগত ইউএনওর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ

লেখক: বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগাতিপাড়া শাখার নেতৃবৃন্দ।

বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নবাগত ইউএনওর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ছাত্র নেতৃবৃন্দ।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার যুগ্ম আহবায়ক মোনায়েম ইসলাম রুমি ও মাশরাফি বিন মোস্তফা সাফাত সহ বাগাতিপাড়ার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/16/bangladesh/newsid-9697/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ০২:৩৯ অপরাহ্ণ