বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫, ০২:৫৯ অপরাহ্ণ

সৌদিতে পতিতাবৃত্তি, ১২ প্রবাসী গ্রেপ্তার

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ১২ নারী পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির নাজরান প্রদেশের নাজরান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবাই প্রবাসী। তারা একটি অ্যাপার্টমেন্টে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার (১৫ জুলাই) বার্তাসংস্থা সৌদি গ্যাজেট এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন নারী আর পাঁচজন পুরুষ।

নাজরান পুলিশের স্পেশাল টাস্ক অ্যান্ড ডিউটি ফোর্সের কর্মকর্তারা এই অভিযান চালান। এতে সহযোগিতা করে কমিউনিটি সিকিউরিটির জেনারেল ডিরেক্টরেট এবং মানবপাচার বিরোধী ইউনিট।

যারা এই পতিতাবৃত্তিতে জড়িত ছিলেন তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিচারের জন্য মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

সৌদি আরবে পতিতাবৃত্তি অবৈধ। কেউ এর সঙ্গে জড়িত হলে তাকে কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত পতিতাবৃত্তির জন্য বেত্রাঘাতের বিধানও ছিল। ওই বছর সৌদির সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের আদেশে এই শাস্তি বাতিল করা হয়। কোনো প্রবাসী যদি পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকেন তাহলে শাস্তিভোগ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

যেহেতু সৌদিতে বিবাহবহির্ভূত যে কোনো ধরনের সম্পর্ক অবৈধ, তাই দোষী ব্যক্তিকে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে।

সূত্র: সৌদি গ্যাজেট

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/15/world/newsid-9660/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ণ