বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫, ০২:৫১ অপরাহ্ণ

মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

লেখক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাড়িতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে পালানু বর্মন (৫৪) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের দামইল গ্রামের পার্শ্ববর্তী কিষাণ খাড়িতে এই ঘটনা ঘটে।

মৃত পালানু বর্মন উপজেলার রাধানগর ইউনিয়নের দামইল গ্রামের মৃত মিষ্টি বর্মনের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, আনুমানিক দুপুর ১২ দিকে মৃত পালানু বর্মন অতি বৃষ্টিতে পার্শ্ববর্তী খাড়িতে জাল দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাসা থেকে বেড়িয়ে যায়। সেখানে জাল নিয়ে গেলে কোন এক সময় পা পিছলে পানিতে পড়ে তলিয়ে যায়। অনেকক্ষণ বাড়ি না আসায় পরিবারের লোকজন ও স্থানীয়রা পার্শ্ববর্তী খাড়িতে খুঁজতে গেলে দেখে খাড়ির পাড়ে জাল পড়ে আছে তখন সেখানে খোঁজখুজির এক পর্যায়ে কিছু দূরে দেখে তার লাশ খাড়ির এক পাড়ে আটকে আছে।

তিনি বলেন, পরে বিকেলে সাড়ে ৩টার দিকে পরিবারের লোকজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে যায়।

ওসি আরও বলেন, খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/15/bangladesh/newsid-9657/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ণ