বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫, ০২:২৮ অপরাহ্ণ

বড়াইগ্রামে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

লেখক: বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এক লাখ বিশ হাজার টাকা মূল্যের চার হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত মাছ ধরার কারেন্ট জাল উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার বনপাড়া পৌরশহর হাটে অভিযান চালিয়ে এ জাল উদ্ধারের পর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন জানান, ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেরে বিক্রেতারা প্রায় চার হাজার মিটার জাল ফেলে রেখে দ্রুত  পলিয়ে যায়। পরে জালগুলো জব্দ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শক্রমে ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/15/bangladesh/newsid-9643/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৫-২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ণ