বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৫, ০৪:১২ অপরাহ্ণ

সীমান্তে গুলি করে হত্যার তিন দিন পর লাশ দিল বিএসএফ

লেখক: নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এ ঘটনার তিনদিন পর হত্যার বিষয়টি স্বীকার করে তার মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
নিহত ইব্রাহিম সাপাহার উপজেলার রোদগ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
শনিবার (৫ জুলাই) রাত ৯টার দিকে পতাকা বৈঠকের পর মরদেহটি হস্তান্তর করা হয়। এর আগে গত বুধবার (২ জুলাই) দিবাগত রাতে ২২৮ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৫শ’ গজ ভারতের ভেতরে গুলি করে এই হত্যার ঘটনা ঘটে।
মরদেহ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ-১৬ বিজিবির নিতপুর ক্যাম্প ইনচার্জ সুবেদার মাহফুজুর রহমান।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/06/bangladesh/newsid-9327/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ০৮:১৭ অপরাহ্ণ