বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৫, ০৪:১০ অপরাহ্ণ

রোটার‍্যাক্ট ক্লাবের ২০২৫-২৬ রোটারি বর্ষের নতুন কমিটি গঠিত

লেখক: নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রোটার‍্যাক্ট ক্লাবের ২০২৫-২৬ রোটারি বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুকিতুল ইসলাম। সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন একই শিক্ষাবর্ষের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান।

কমিটি গঠনের পর নতুন সভাপতি মুকিতুল ইসলাম বলেন, “রোটার‍্যাক্ট ক্লাব সবসময় মানবিক, সামাজিক ও নেতৃত্ব বিকাশমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখছে। আগামীতেও আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। নতুন কমিটি দায়িত্বপ্রাপ্ত হওয়ার মাধ্যমে আমরা ক্লাবের সদস্যদের একত্রিত রেখে নানা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেবো।”

সেক্রেটারি জেনারেল সাকিব আল হাসান বলেন, “ক্লাবের সকল সদস্যদের সহযোগিতা নিয়ে আমরা একযোগে কাজ করবো। আমাদের লক্ষ্য থাকবে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তোলা, যাতে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি হয়।”

নতুন কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন, ২০২৫-২৬ রোটারি বর্ষে রোটার‍্যাক্ট ক্লাব সমাজসেবামূলক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, রোটার‍্যাক্ট ক্লাব মূলত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে থাকে। প্রতি বছর নতুন কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে ক্লাবের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/06/education/newsid-9324/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৩-০৬-২০২৬, ০৯:৩০ অপরাহ্ণ