বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৫, ০৪:০২ অপরাহ্ণ

বাগাতিপাড়ায় গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

লেখক: বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় ৭০০ গ্রাম গাঁজাসহ আনোয়ার হোসেন (৫২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মডেল থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের শাহপাড়া গ্রামে ওই মাদক বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটকের পর বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর একটি বিশেষ দল।

আটক আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত কমল উদ্দিনের ছেলে।

আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/06/bangladesh/newsid-9318/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৬-২০২৬, ০৬:০০ অপরাহ্ণ