বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি দেশের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার অনন্য উদাহরণ।

তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/03/national/newsid-9186/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-১০-২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ