নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ মাঠ গত দুই মাস ধরে পানির নিচে তলিয়ে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে খাস পঁচে দুর্গন্ধ ছড়িয়ে পরেছে চারিদিকে। এছাড়া দীর্ঘ সময় জলাবদ্ধতার কারণে পচা পানিতে পোকা এবং মশার উৎপত্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।জলাবদ্ধতায় একদিকে যেমন খেলাধুলা বন্ধ হয়ে পরেছে অন্যদিকে ব্যাপকহারে দুষিত হাচ্ছে পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলা পরিষদের এ খেলার মাঠটির সাথেই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরসহ পরিষদ ভবন এবং চতুরদিকে বিভিন্ন দপ্তর রয়েছে। এই মাঠে জাতীয় বিভিন্ন প্রোগ্রাম, খেলাধুলাসহ নানা আনুষ্ঠানিকতা হয়ে থাকে। এছাড়া স্থানীয় কিশোর-যুবকরা বিভিন্ন খেলাধুলাসহ শরীর চর্চা করে থাকেন এই মাঠে। একসময় পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও ধীরে ধীরে চতুর্দিকে বিভিন্ন ভবন নির্মাণ করায় এবং মাঠটি নিচু হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টির পানি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে গত দুই মাস ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। স্থানীয় যুবক সেলিম হোসেন, চঞ্চল আহম্মেদ, গোলাম রাব্বীসহ অনেকেই জানান, খেলার মাঠের এমন বেহাল অবস্থার কারনে উৎপত্তি হচ্ছে পোকা এবং মশার
প্রতিনিয়ত এই মাঠে খেলাধুলা করতেন। কিন্তু মাঠে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় মাঠে খেলতে পারছেন না। অন্যদিকে এই মাঠ ছাড়া উপজেলায় আর কোন মাঠ নেই। তাই দ্রুত মাঠের পানি নিষ্কাশনের মাধ্যমে মাঠ খেলার উপযোগী করে তোলার জন্য অনুরোধ জানান তারা।
আত্রাই যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ বলেন, আমাদের ক্লাবের সদস্যসহ এই মাঠে বিভিন্ন ক্লাবের সদস্যরা নিয়মিত খেলাধুলা করতো। কিন্তু এখন মাঠে পানি জমে থাকায় প্রায় দুই মাস ধরে খেলাধুলা বন্ধ আছে। এভাবে আর কিছুদিন থাকলে হয়তো ক্লাবগুলোই অচল হয়ে পড়বে। ফলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া জরুরী হয়ে পরেছে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিবুল হাসান বলেন, একদিকে মাঠটি নিচু অন্যদিকে মাঠের চারপাশের ভবন হওয়ায় সামান্য পানি হলেই মাঠে পানি জমে থাকছে। মাঠচিতে মাটি ভরাট করে উঁচু করা এবং ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি এই সমস্যার দ্রুত সমাধান হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/07/03/bangladesh/newsid-9171/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ০৮:০০ অপরাহ্ণ