বাংলাদেশবেলা
প্রকাশিত: ০১ জুলাই, ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ণ

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে

লেখক: সুনামগঞ্জ প্রতিনিধি
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী আবুল হাসনাতের বড়ভাই শান্তিগজ উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগঠিক সম্পাদক, মন্ত্রীর ঘনিষ্ঠজিন হিসেবে পরিচিত শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ জুলাই) সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে, ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার আসামী হিসেবে আদালতে হাজির হয়ে জামিন চাইলে, আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গেল বছরের ৪ই আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেনসহ ৯৯ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন, আন্দোলনে আহত দোয়ারাবাজার উপজেলার আহত হাফিজ আহমেদ। এ মামলার ৫০ নম্বর আসামি ছিলেন প্রভাষক নুর হোসেন। মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যান শান্তিগঞ্জ আওয়ামী লীগের এই নেতা।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/01/bangladesh/newsid-9147/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২২-০৪-২০২৬, ০৯:৪৩ অপরাহ্ণ