বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৯ জুন, ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ণ

কুমিল্লায় নারীকে ধর্ষণ নিয়ে যা বললেন জামায়াত আমির

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

কুমিল্লায় এক নারীকে ধর্ষণ ও পাশবিক নির্যাতনের ঘটনা দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে। এই জঘন্য অপরাধের নিন্দা এবং এর সুষ্ঠু বিচার চেয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল সোচ্চার হয়েছে।

এ ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লার মুরাদনগরে একজন নারীর ওপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা।

রোববার (২৯ জুন) সকালে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তিনি লিখেছেন, লম্পটদের যেকোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না।

অন্যথায়, এই সমাজ আপাদমস্তক একটি জংলি সমাজে পরিণত হয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/29/politics/newsid-9022/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৯-০৪-২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ণ