বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৮ জুন, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ

সুনামগঞ্জ সীমান্তে ৫৫ লক্ষাধিক টাকার ভারতীয় ফুসকা জব্দ

লেখক: সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ফুসকা জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন) ভোর ৫টায় সুনামজিঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি ট্রাকসহ ৬ হাজার ১৫৬ কেজি ভারতীয় ফুসকা জব্দ করে সুনামগঞ্জ ২৮ বিজিবির চিনাকান্দি বিওপি বিজিবি সদস্যরা।
২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ভারতীয় ফুসকার আনুমানিক বাজার মূল্য ৫৫ লক্ষ ৩৯ হাজার টাকা। তিনি আরও বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় ফুসকা ও ট্রাক সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/28/bangladesh/newsid-9001/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ণ