বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৪ জুন, ২০২৫, ০৬:২৪ অপরাহ্ণ

তাহিরপুর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজার চালানসহ যুবক আটক

লেখক: সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধীনস্থ তাহিরপুর উপজেলার লাউরেরগড় বিওপির বিজিবি সদস্যরা গাঁজার চালানসহ এক যুবককে  আটক করেছে। আটকৃত যুবক হেলাল মিয়া (২৮), উপজেলার উওর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের লাহুর মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানাযায়, মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ভারত থেকে গাঁজার চালান নিয়ে বাংলাদেশে ফেরার পথে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জেলার অন্যতম পর্যটন স্পট, প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন শিমুল বাগান সংলগ্ন খেয়াঘাট থেকে, সুনামগঞ্জ- ২৮ বিজিবির লাউরেরগড় সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার নায়েক মো. মামুনুর রশিদ ও এস আই পি ল্যান্স নায়েক ইউনুছ আলীর নেতৃত্বে বিজিবির টহল দল তাকে ২ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মঙ্গলবার রাত পৌনে এগারোটায়, সুনামগঞ্জ- ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত যুবককে মামলা দায়ের পূর্বক তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/25/bangladesh/newsid-8899/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৯-০৬-২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ণ