বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৪ জুন, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ

‘দাঁড়িপাল্লা’ ফিরে পেল জামায়াত

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

ইসলামপন্থি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর জন্য পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দলটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে নিবন্ধন। মঙ্গলবার বিকেলে ইসি সূত্রে এসব তথ্য জানা যায়।

দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে দলটি এবার নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরেছে।

একাত্তরের ভূমিকা ও রাজনৈতিক অবস্থানের কারণে জামায়াতের নিবন্ধন ২০১৩ সালে বাতিল করে নির্বাচন কমিশন। এরপর দলটি নানা সময় নতুন নামে রাজনীতিতে ফেরার চেষ্টা চালিয়ে আসছিল।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/24/politics/newsid-8894/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ণ