বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৪ জুন, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ

দুর্গাপুরে যুবক হত্যায় আসামির ফাঁসির দাবি

লেখক: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামে জুয়েল রানা (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামী তোফাজ্জল হোসেন লাবুকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
‎
‎মঙ্গলবার (২৪ জুন) বিকেলে উপজেলার ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া গ্রামবাসী ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে হাড়িয়াপাড়া-আমগাছি সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
‎
‎মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত প্রধান আসামী তোফাজ্জল হোসেন লাবুকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এছাড়াও, নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে গ্রামবাসী আরও কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।
‎
‎মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত জুয়েল রানার স্ত্রী রিতা বিবি ও তার মা মর্জিনা বেগম। এছাড়াও, গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন, হোসেন আলী, মাসুদ রানা, হাসান আলী, বাক্কার আলী, আক্তার আলী, ইয়াদ আলী, আলহাজ্ব হায়দার আলী, আমিনুল ইসলাম, আলম, আলতাফ, হাসেম ও আনোয়ারসহ প্রমুখ।

মামলার অগ্রগতি ও আসামীদের গ্রেফতার প্রসঙ্গে কথা বলা হলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, মানববন্ধন কর্মসূচির বিষয়ে শুনেছি। তবে প্রধান আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ৪ জুন জুয়েল রানাকে হত্যার উদ্দেশ্যে পেছন থেকে আঘাত করে তোফাজ্জল হোসেন লাবু। ৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুয়েল রানা।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/24/bangladesh/newsid-8885/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৬-২০২৬, ০৯:২২ পূর্বাহ্ণ