বাংলাদেশবেলা
প্রকাশিত: ২২ জুন, ২০২৫, ০৫:৫০ অপরাহ্ণ

লালপুরে দেশি ফলের মেলা, স্টলে ৮০ প্রজাতির ফল প্রদর্শনী

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ফল মেলায় রসালো আম, মিষ্টি লিচুসহ ৮০ প্রজাতির দেশি ফলের গন্ধে তিন দিন ছিল উৎসবের আবহ।

গত ১৯ জুন বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান। এই মেলায় স্থানীয় ২০ জনের বেশি ফলচাষি, নার্সারি উদ্যোক্তা ও কৃষিপ্রেমীরা অংশ নেন। আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, কলা, বেল, কুলসহ নানা মৌসুমি ও দেশি ফলের পসরা নিয়ে মেলায় হাজির হয়েছিলেন।

স্থানীয় ফলচাষি তরিকুল খন্দকার ও বাকি বিল্লাহ বলেন, আমরা আগে শুধু উৎপাদনে থাকতাম, এখন বিক্রির সুযোগও পাচ্ছি। কৃষি অফিস আমাদের প্রশিক্ষণ দিচ্ছে, কীটনাশকমুক্ত ফল চাষ শিখাচ্ছে। এমন মেলায় আমরা শুধু বিক্রি না, শেখার সুযোগও পাই।

এ বিষয়ে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার বলেন, দেশি ফল শুধু সুস্বাদুই নয়, এটি আমাদের পুষ্টি নিরাপত্তার অন্যতম ভিত্তি। সকলের অংশগ্রহণে ফল উৎপাদন বাড়াতে হবে। এজন্য নিরাপদ কৃষি ও ফল চাষে জনসচেতনতা তৈরি করতে এ মেলার আয়োজন। আর লালপুর ফলচাষে সম্ভাবনাময় একটি জনপদ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/22/bangladesh/newsid-8846/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৯-০৪-২০২৬, ০১:২৮ পূর্বাহ্ণ