জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়েছেন। দ্রুত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
শনিবার (২১ জুন) রাতে দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে ল্যাব এইডে ভর্তি আছেন। জ্বর ছিল। ডেঙ্গু নেগেটিভ এসেছে। একটু অসুস্থ দেখে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীর সুস্থতা কামনা করেছেন এনসিপি নেতাকর্মীরা। ফেসবুক পোস্টে তারা সুস্থতা কামনা করেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/06/21/politics/newsid-8822/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৯-০৬-২০২৬, ১১:০৪ অপরাহ্ণ