বাংলাদেশবেলা
প্রকাশিত: ২১ জুন, ২০২৫, ০৪:৩২ অপরাহ্ণ

সুনামগঞ্জে মালিকবিহীন কসমেটিকস জব্দ

লেখক: সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) নারায়নতলা বিওসুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ভারতের সীমান্তবর্তী নারায়ন তলা বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৮৩১ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস মালিকবিহীন অবস্থায় জব্দ করেছে। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২১ জুন) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা সীমান্তের শহীদ মিণার এলাকায় ৫শ গজ বাংলাদেশ অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জব্দকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য ১০ লাখ টাকার উপরে। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/21/bangladesh/newsid-8808/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ