বাংলাদেশবেলা
প্রকাশিত: ২১ জুন, ২০২৫, ০৪:২২ অপরাহ্ণ

ফরিদপুরে বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

লেখক: ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মহানগর বিএনপির আওতাধীন ২৫নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে সম্মেলন প্রস্তত কমিটির ২৫ নং ওয়ার্ডের আহবায়ক আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা’র সভাপতিত্বে শহরের ভাজনডাঙ্গায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর বিএনপি’র আহাবায়ক এএফ এম কাইয়ুম জঙ্গি, যুগ্ম আহবায়ক এবি সিদ্দিকী মিতুল, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহবায়ক এম টি আক্তার টুটুল, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিনাল, যুগ্ন আহবায়ক এমদাদুল হক এমদাদ, মহানগর বিএনপি নেতা আরিফুজ্জামান অপু, এডভোকেট আলমগীর, নিতাই রায় প্রমুখ।

এ সময় বক্তারা বলেন ” “দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে জাতীয়তাবাদী দল বিএনপির সাথে থেকে যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে তাদেরকে কমিটিতে অগ্রাধিকারের ভিত্তিতে স্থান দেয়ার দাবি জানানো হয়। এছাড়া কোনো আওয়ামীলীগের দোসরকে কমিটিতে স্থান দেয়া হবে না। রাজপথে যারা ছিল তাদেরকে মূল্যায়ন করার দবী করেন বক্তরা।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/21/bangladesh/newsid-8805/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৫-২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ