বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৯ জুন, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষার শেষে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বুধবার (১৮ জুন) রাত ১২টার দিকে গুলশানের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডামের কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাসায় ওনাকে চিকিৎসা প্রদানে বোর্ড সিদ্ধান্ত নেওয়ায় ফিরোজায় ফিরছেন।

তিনি আরও বলেন, বোর্ড আশা করেছে যে, বাসায় চিকিৎসা সেবায় ওনার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে।

এরআগে সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটে খালেদা জিয়া ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

লন্ডনে চার মাস উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। ঢাকায় আসার পর ‘ফিরোজা’য় এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/19/politics/newsid-8731/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ণ