বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৩ জুন, ২০২৫, ০২:৩০ অপরাহ্ণ

নওগাঁয় সীমান্ত দিয়ে পুশইনের সময় নারী আটক

লেখক: নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে পুশইনের সময় এক নারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের জগদ্দল মাঠ থেকে তাকে আটক করা হয়।
আটক ওই নারীর নাম আছিয়া বেগম (৪৫)। তিনি যশোর জেলার ইশবপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী। তিনি ১০ বছর পূর্বে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে মুম্বাইয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়ার কাজ করতেন বলে জানা যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্ত পিলার ২৭১/৭ এফ এর সীমান্ত দিয়ে মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে বাংলাদেশে পুশইন করে। পরে তিনি বাংলাদেশের সীমান্ত লাকা চিনতে না পেরে বিভিন্ন গ্রামে ঘুরছিলেন। এ সময় কালুপাড়া বিওপির টহল দল ধামইরহাট ইউনিয়নের জগদ্দল মাঠ থেকে তাকে আটক করে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, বিকেলে বিজিবি ওই নারীকে থানায় সোপর্দ করেছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/13/bangladesh/newsid-8477/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ১০:১৮ অপরাহ্ণ