বাংলাদেশবেলা
প্রকাশিত: ১২ জুন, ২০২৫, ০২:০৮ অপরাহ্ণ

লালপুরে বৈধ বালুমহলে চাঁদাবাজি অভিযোগে সংবাদ সম্মেলন

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে সরকার কর্তৃক অনুমোদিত বালুমহাল ঘিরে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলেছে ইজারাদার প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্স।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ২নং ঈশ্বরদী ইউনিয়নের লক্ষ্মীপুর পদ্মা নদীর পাড়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির অংশীদার মেহফুজ হক সোহাগ জানান, দিয়ার বাহাদুর মৌজায় ৯ কোটি ৬০ লাখ টাকায় বালুমহাল ইজারা নেওয়ার পর থেকে প্রতিদিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে ঈশ্বরদীর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদী সহ অনুসারীরা।

চাঁদা না দিলে নৌপথে সন্ত্রাসী, নির্যাতন শ্রমিকদের মারধর, নৌযানে বাধা এবং মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তিনি দাবি করেন, নতুন ওসি আ.স.ম আব্দুন নুর যোগদানের পর এসব ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে।

জাকারিয়া পিন্টু বলেন, এসব ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, এসব ষড়যন্ত্র ও ভিত্তিহীন তবে ঈশ্বরদী থানার ওসি আ.স.ম আব্দুন নুরকে ফোনে কয়েকবার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/12/bangladesh/newsid-8428/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৬-২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ণ