বাংলাদেশবেলা
প্রকাশিত: ১১ জুন, ২০২৫, ০৬:০৫ অপরাহ্ণ

আত্রাইয়ে বিএনপি নেতা বুলুর জনসংযোগ

লেখক: নওগাঁ প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন বুলু তার নির্বাচনী এলাকায় ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়  ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন। বুধবার (১১ জুন) বৈকালে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং এলাকাবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন।
এসময় তিনি দেবনাগর, মস্কিপুর, পতিসর, মনিয়ারী, নওদুলী বাজার, মারিয়া ও ভাটকৈ বাজারসহ বিভিন্ন গ্রাম ও বাজারে শুভেচ্ছা বিনিময় করেন।
সফরকালে আনোয়ার হোসেন বুলু এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের কাছে বিএনপি নেতৃত্বের ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন।
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু নওগাঁ-৬ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি বর্তমানে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নির্বাচনী এলাকায় দলের সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখছেন। ঈদ উপলক্ষে তার এ জনসংযোগ সফরকে এলাকার মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/12/bangladesh/newsid-8406/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ণ