বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৯ জুন, ২০২৫, ০২:১৭ অপরাহ্ণ

মানবতার দৃষ্টান্ত দেখালো তুরস্কের খানলার ফাউন্ডেশন

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের গোসাইপুর গ্রামের ডাঃ শাহিনুর রহমান দুলালের মাধ্যমে ঈদুল আজহা উপলক্ষে গরিব, মিসকিন, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে গরুর মাংস পৌঁছে দিয়ে মানবতার দৃষ্টান্ত দেখিয়েছেন। তুরস্কের খানলার ফাউন্ডেশন উদ্দেগে হ্যান্ডস ফর হিউমিনিটির কোরবান অর্গানাইজেশন। এসময় উপস্থিত ছিলেন তুরস্কের নেজাতি মায়া ও রেজেপএজার।

কোরবানির ঈদ উপলক্ষে গরিব, মিসকিন, অনেক মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবার আছে যাদের সব সময় গরুর মাংস খাওয়া হয় না। অনেকে আশায় থাকেন কুরবানী ঈদ উপলক্ষে হয়তো একটু মাংস কেউ দিবে তাহলে দু-মুঠো ভাত মাংস দিয়ে তৃপ্তি সহকারে খাওয়া যাবে। আবার অনেকে লজ্জায় কারও কাছে হাত পাততে চান না।

জানা যায়, তুরস্কের খানলার ফাউন্ডেশন কোরবানি অর্গানাইজেশনের মাধ্যমে কবিরাজ আফতাব উদ্দিন বিশ্বাস হ্যান্ডস ফর হিউমিনিটির উদ্দেগে ডাঃ শাহিনুর রহমান দুলাল এর নেতৃত্বে লালপুর উপজেলার আব্দুলপুর গোসাইপুর গ্রামের হযরতুল্লাহ ফাউন্ডেশন, গুসাইপুর, ধনঞ্জয় পাড়াসহ বিভিন্ন জায়গায় ৩৭ টি গরু কোরবানি দিয়ে সমস্ত মাংস গরিব,মিসকিন, অনেক মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মাঝে । গত (শনিবার ) ঈদুল আজহার দিনে ৬০০ থেকে ৮০০ টি পরিবারকে ৬ কেজি করে কোরবানির গরুর মাংস দেওয়া হয়েছে । যারা মাংস পেয়েছেন তাদের মুখে ছিল হাসি আর আনন্দের ছাপ।

আমাদের সাথে কয়েকজনের সঙ্গে দেখা হয় রাস্তায়। তাদের মধ্যে ছোট চা বিক্রেতা মনোয়ারা, প্রতিবন্ধী আশরাফ, ভিক্ষক মাজেদা, কৃষক সাইফুল ইসলাম, রিকশা চালক হাবিবের সঙ্গে কথা হয়। তারা বলেন, দুলাল ভাই তাদের পরিবারের বড় ভাই রেজাউল করিম, মুক্তার হোসেন, আকরাম হোসেন , বাংলাদেশ বেলার সম্পাদক জামিরুল ইসলাম, ওয়াসিম মেম্বর, আব্দুস ছামাদ, সাদেক আলী, আব্দুস ছামাদ মেম্বর ও ৩নং চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাধ্যমে আমাদের ডেকে নিয়ে কোরবানির ৬ কেজি করে মাংস দিয়েছেন। আমরা কারও কাছে চাইতে পারি না লজ্জায়। কিন্তু রেজাউল ভাই ডেকে নিয়ে আমাদেরকে মাংস বিতরন করেছেন ।দুলাল ভাই একজন ভালো মানুষ। নেজাতি মায়া বলেন , প্রতি বছরে অত্র এলাকার মানুষের আমাদের এই সেবা চলমান থাকবে ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/09/bangladesh/newsid-8324/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ণ