বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৯ জুন, ২০২৫, ০১:৪৮ অপরাহ্ণ

গোমস্তাপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২

লেখক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে মোঃ আব্দুল বাসেত বিশু (৬০) নামে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ নারী। সোমবার (৯ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল ডাঙ্গা মাদ্রাসা মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন উপজেলার পার্বতীপুর ইউনিয়নে সুবইল ডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসের ছেলে মোঃ আব্দুল বাসেত বিশু। আহতরা হলেন, একই গ্রামের মোঃ বায়োজিদের স্ত্রী মোসাঃ সেলিনা (৫০) ও মৃত মানিরুলের স্ত্রী মোসাঃ ছবি খাতুন (৫৫)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান,  সোমবার আনুমানিক সকাল ১০টার দিকে সুবইল ডাঙ্গা গ্রামের মাদ্রাসা মাঠে গ্রামের ছেলেরা ক্রিকেট খেললে মাদ্রাসা কমিটির ক্যাশিয়ার মোঃ নাহিদ মাদ্রাসার মাঠের আম গাছে বল লেগে আম পড়ে যাবে বলে ক্রিকেট খেলতে নিষেধ করায় ছেলেরা উত্তেজিত হয়ে তর্ক বির্তকে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ক্রিকেট খেলোয়ারদের অভিভাবকরা এসে  উক্ত মাদ্রাসার ক্যাশিয়ার নাহিদের আপন চাচা মোঃ আব্দুল বাসেত বিশুকে এলোপাতাড়ি মারে এবং মাথায় আঘাত প্রাপ্ত হলে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পুনরায় একই গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ বাইরুল ইসলামের লোকজন লাটি ও লোহার রড দিয়ে আবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মোঃ আব্দুল বাসেত বিশুর মৃত্যু হয়। এবং আহত দুই মহিলাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তী করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একই গ্রামের  আনোয়ার হোসের স্ত্রী রোকসানা বেগম (৩০) ও  সেনারুলের মেয়ে উজলেফা খাতুন (১৭) কে জিজ্ঞেসা বাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/09/bangladesh/newsid-8313/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৩:১০ অপরাহ্ণ