বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৯ জুন, ২০২৫, ০১:৪৩ অপরাহ্ণ

বাগাতিপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেখক: বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় রাত্রি খাতুন নামের বিশ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। রবিবার রাত ১টার দিকে উপজেলার উত্তর মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। মৃত রাত্রি খাতুন ওই এলাকার কামরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় রাত্রি। রাত ১টার দিকে তার স্বামী হঠাৎ চিৎকার করতে থাকলে পরিবারের সদস্যরাসহ এলাকার অনেকে এসে রাত্রিকে ওই কক্ষের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে। পরে উপস্থিত সবাই তাকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত্রির স্বামী কামরুল ইসলাম জানান, হঠাৎ ঘুম থেকে জাগা পেয়ে তিনি দেখেন তার স্ত্রী আড়ার সাথে ঝুলতে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/09/bangladesh/newsid-8310/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ