বিশ্বের ১৬ লাখ মুসলমান পবিত্র হজ পালনে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানে নানা আনুষ্ঠানিকতা ও ইবাদতে সময় কাটাচ্ছেন হাজিরা। এ বছরের মতো শুক্রবার (৬ জুন) শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। এদিন মিনায় কুরবানি করেন হাজিরা। আর আগের দিন অবস্থান করেন আরাফার ময়দানে। তবে ‘প্রতীকি শয়তানকে’ নুড়ি পাথর নিক্ষেপ করা হবে।
গত ৪ জুন বুধবার শুরু হয় এ বছরের হজ। হজের বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো ধাপে ধাপে পালন করেন মুসলিমরা।
এ বছর হজ করেছেন ১৬ লাখের বেশি মুসল্লি। তারা সবাই শুক্রবার মক্কার মিনায় প্রতীকি শয়তানের তিনটি স্তম্ভতে পাথর নিক্ষেপ করেন। সূর্যের প্রখরতা বাড়ার আগেই ভোর বেলা অনেকে মিনার উদ্দেশে রওনা দেন।
আল্লাহর সন্তুষ্টি অর্জনে হযরত ইব্রাহীম (আঃ) তার পুত্রকে কোরবানি দিতে রাজি হন। তখন শয়তান তাকে আল্লাহর অবাধ্য হতে প্ররোচণা দেয়। এরপর শয়তানকে লক্ষ্য করে তিনি পাথর নিক্ষেপ করেন। যে স্থানটিতে হযরত ইব্রাহীম (আঃ) শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন ঠিক সেই জায়গাটিতেই এখন হাজিরা শয়তানের স্তম্ভ লক্ষ্য করে পাথর ছোড়েন।
গতকাল বৃহস্পতিবার আরাফাতের ময়দানে উপস্থিত হন এসব হাজি। তাদের অনেক আরাফাত পাহাড়ে ওঠেন। সেখানে দোয়া ও কোরআন তেলাওয়াতে সময় পার করেন তারা।
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এই পাহাড়ে দাড়িয়েই তার শেষ ভাষণটি দেন। সেখানে সমবেত মুসলিমদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।
সৌদির পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ বছর সবমিলিয়ে ১৬ লাখ ৭৩ হাজার জন হজ করেছেন। যারমধ্যে ১৫ লাখ ৫ হাজার ৫৭৬ জন ছিলেন বিদেশি। আর সৌদির অভ্যন্তরীণ হাজি (সৌদির নাগরিক ও প্রবাসী মিলে) ছিলেন ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন।
পরিসংখ্যা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ বছর যারা হজ পালন করেছেন তার মধ্যে পুরুষ ছিলেন ৮ লাখ ৭৭ হাজার ৮৪১ জন। অপরদিকে নারী ছিলেন ৭ লাখ ৯৫ হাজার ৩৮৯ জন। এ বছরের হজ শেষের মাধ্যমে আবারও শুরু হলো আগামী বছরের হজের।
সূত্র: দ্য ন্যাশনাল
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/06/06/religious/newsid-8222/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ০২:৫৬ অপরাহ্ণ