বাংলাদেশবেলা
প্রকাশিত: ২১ জানুয়ারী, ২০২৫, ০৪:৩১ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪শ হতদরিদ্র ও অসহায় শীতার্ত পরিবার 

লেখক: ঠাকুরগাঁও | প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সহায় (জুলুমবস্তি) এর উদ্যোগে ৪ শত হতদরিদ্র, অসহায় ও এতিমদের মাঝে শীত বস্ত্র লেপ বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিবছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে লেপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বক্ষব্যধি বিশেষজ্ঞ ডা. শুভেন্দু কুমার দেবনাথ, নুরে শাহাদাত স্বজন, সত্য প্রসাদ ঘোষ নন্দন, মোঃ কাজল রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত  লুৎফর রহমান মিঠুসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ। কনকনে এই শীতের মধ্যে জুলুম বস্তি সংগঠনের লেপ পেয়ে খুশি হন শীতার্তরা।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জুলুম বস্তি (সহায়) দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে কাজ করে আসতেছে। এই ধরনের কার্যক্রমে আমাদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/01/21/bangladesh/newsid-816/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৬-২০২৬, ০১:৪০ অপরাহ্ণ