বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৫ জুন, ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাঘায় বাপার বৃক্ষরোপন

লেখক: বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যৌথ উদ্যোগে বৃক্ষ রোপন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর কমিটি ও ভ্যারাসিটি সিডলিং সোসাইটি। বৃহস্পতিবার (৫জুন) আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাঘা ওয়াকফ এস্টেটের মাজার প্রাঙ্গনে ক্ষেরসাপাত আমের চারা রোপণ করেন তারা।

বাপার বাঘা পৌর কমিটির সভাপতি ও ভ্যারাসিটি সিডলিং সোসাইটির পরিচালক ড.আব্দুস সালাম লাভলুর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাপান প্রবাসী, জেবিনেট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ও জাপান রোটারি ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান সাহিন।

বক্তব্যকালে তিনি বলেন, দেশের জলবায়ু পরিবর্তনের লক্ষ্যে তিনি কয়েক বছর থেকেই বৃক্ষরোপন কর্মসূচির আন্দোলনে জাপান রোটারি ক্লাব থেকে সহযোগিতা করছেন। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। পরে সকলকে নিয়ে বৃক্ষরোপন করেন মিজানুর রহমান সাহিন।

ধন্যবাদ জ্ঞাপন করে ড.আব্দুস সালাম লাভলু বলেন,সকলের সহযোগিতা নিয়ে আমরা আগামীতে আরো এগিয়ে যেতে চাই।

উপস্থিত ছিলেন- ভ্যারাসিটি সিডলিং সোসাইটির সেক্রটারি বেনজির আহমেদ বিপ্লব, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, বাপার পৌর কমিটির যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল, সদস্য রানু আক্তারি, শরিফ মন্ডল, আব্দুল হামিদ মিঞা প্রমুখ।

এবার ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল “প্লাস্টিক দূষণকে পরাজিত করুন”। এই প্রচারণার লক্ষ্য হল বাস্তুতন্ত্র, বন্যপ্রাণী এবং মানব স্বাস্থ্যের উপর প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/05/bangladesh/newsid-8152/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ণ