বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৫ জুন, ২০২৫, ০৫:১৯ অপরাহ্ণ

বড়াইগ্রামে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

লেখক: বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে একজন।  বৃহস্পতিবার (৫ জুন) ভোর সাড়ে চারটার দিকে  নাটোর-পাবনা মহাসড়কের  বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় বনপাড়া অভিমুখি একটি পিকআপ ( ঢাকা মেট্রো-ন ২৩-২৬৪৪) গাড়ি ও পাবনা অভিমুখি পন্য বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট ২২-৭৭৩৮) এর মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় পিকআপ হেলপার কে স্থানীয় বে-সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার সময় ঘুমের প্রভাব থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের পরপরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। নিহত চালক ও তার সহকারীর পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ বর্তমানে বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/05/bangladesh/newsid-8140/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ণ